ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

অসচ্ছল ক্রিকেটারদের ফিটনেস সরঞ্জাম দেয়ার পরিকল্পনা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৯, ৫ জুলাই ২০২০
অসচ্ছল ক্রিকেটারদের ফিটনেস সরঞ্জাম দেয়ার পরিকল্পনা বিসিবির
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি)

মহামারি করোনাভাইরাসের কারণে দেশের মাঠে নেই ক্রিকেট। প্রায় তিন মাসের বেশি হতে চললো বাসায় সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। ঘরে বসেই ফিটনসে নিয়ে কাজ করতে হচ্ছে তাদের। কারণ ক্রিকেট মাঠে ফিরলে ফিটনেসটাই বড় বিষয় হয়ে দাঁড়াবে। তবে আর্থিকভাবে অসচ্ছলতার কারণে সরঞ্জামের অভাবে বেশ কিছু ক্রিকেটারই ফিটনেস নিয়ে সঠিকভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন না। আর তাই সেইসব ক্রিকেটারদের ফিটনেস সরঞ্জাম কিনে দেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি)।

রোববার সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তার মতে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে বাসায় ভালো সরঞ্জাম প্রয়োজন। 

বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘বাসায় প্রশিক্ষণটা যতটা উন্নত করা যায় আমরা সেই চেষ্টা করছি। সেটা নিয়ে চেষ্টা করতে গিয়ে আমরা এখন পরিকল্পনা করছি তাদের সরঞ্জাম দিয়ে সাহায্য করতে পারি কিনা। কারো কারো বাসায় দেখবেন জিম আছে। আবার কারো কারো বাসায় হাঁটার জায়গাও নেই। আমরা চেষ্টা করছি যাদের কিছুই নেই ওদের কিছু সরঞ্জাম দিতে পারি কিনা, এগুলো বাসায় নিয়ে ফিটনেস ট্রেনিং করা যাবে। তাহলে ন্যূনতম ৮০ ভাগ ফিটনেস তারা ধরে রাখতে পারবে। তাছাড়া এখন আমাদের শতভাগ ফিটনেস দরকারও নেই। আউটডোর ট্রেনিংয়ে গেলে তিন সপ্তাহের মধ্যেই তা ফিরে পাওয়া যাবে। এই মুহূর্তে এটা আমাদের দিক থেকে চিন্তা ভাবনা’।

করোনা পরবর্তী ক্রিকেট মাঠে ফেরাতে ক্রিকেটারদের নিরাপত্তার পরিকল্পনা করেছে বিসিবির মেডিক্যাল বিভাগ। যেকোনো সময়ে অনুশীলন করা যেতে পারে। এছাড়া বিসিবিও জানিয়েছে যে দেশের প্রধান স্টেডিয়ামগুলোও প্রস্তুত রয়েছে অনুশীলনের জন্য।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!