ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এ মাসেই শেষ হচ্ছে কাভানির পিএসজি অধ্যায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৯, ২১ জুন ২০২০
এ মাসেই শেষ হচ্ছে কাভানির পিএসজি অধ্যায়
এডিনসন কাভানি

প্যারিস সেইন্ট-জার্মেইর হয়ে চ্যাম্পিয়ন্স লিগের বাকি মৌসুমে আর দেখা যাবে না ফরোয়ার্ড এডিনসন কাভানিকে। উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রমতে জানা গেছে আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে শেষ হতে যাওয়া বর্তমান চুক্তি আর বাড়াচ্ছেন না উরুগুয়ের এই আন্তর্জাতিক তারকা।  কাভানি তার নতুন প্রকল্পের দিকে মনোনিবেশ করতে চাইছে। সে কারণেই প্যারিসের জায়ান্টদের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া মাত্রই ক্লাব ছেড়ে চলে যেতে চাচ্ছেন।

এরইমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। আগামী আগস্টে লিসবনে সিঙ্গেল লেগ পদ্ধতিতে চ্যাম্পিয়ন্স লিগের বাকি মৌসুম অনুষ্ঠিত হবে।

পিএসজির হয়ে কাভানি সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!