ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরের ৯ গ্রামে ঈদ উদযাপন

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩, ২৪ মে ২০২০
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরের ৯ গ্রামে ঈদ উদযাপন
শেরপুরের প্রবেশদ্বার

শেরপুরে বিগত কয়েক বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার ঈদুল ফিতর উদযাপন করছে চারটি উপজেলার ৯টি গ্রামের মানুষ।

গ্রামগুলো হলো- সদর উপজেলার উত্তর ও দক্ষিণ চরখারচর, ঝিনাইগাতীর বনগাঁও চতল ও গোবিন্দনগর ছয়আনিপাড়া, নালিতাবাড়ীর নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলার চরকৈয়া ও নারায়ণখোলা।

জানা গেছে, সকাল সাড়ে ৮টা ও ৯টায় এসব গ্রামে ঈদের নামাজ হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিজ বাড়িতেই ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করেছে গ্রামবাসী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!