ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সোনার ব্যাগ ফেলে পালাল পাচারকারী

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৬, ১৯ জানুয়ারি ২০২০
সোনার ব্যাগ ফেলে পালাল পাচারকারী
ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় পাচারের উদ্দেশ্যে নেয়া দুটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় পাচারকারী পালিয়ে যায়।

শনিবার সন্ধ্যায় শার্শা সীমান্তের নাভারণ রেলস্টেশনের পাশ থেকে সোনার বার দুটি উদ্ধার করা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ স্টেশন মোড়ের ফল পট্টিতে অভিযান চালনো হয়। এ সময় পাচারকারী একটি লাল স্কুলব্যাগ ফেলে পালিয়ে যান। ব্যাগে তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ৬২০ গ্রাম, দাম আনুমানিক ৩৪ লাখ ৭২ হাজার টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!