[ সোশ্যাল মিডিয়ায় ]
সোশ্যাল মিডিয়ায় নেশা নেই- এমন পাত্রী পেতে আইনজীবীর বিজ্ঞাপন
বিয়ের প্রতীকী ছবি।
পত্রিকায় পাত্রী চাই বিজ্ঞাপনে পাত্র পক্ষের নানা আবদার। পাত্রীকে উচ্চ শিক্ষিত, ফর্সা, সুন্দরী, স্লিমসহ নানা গুণের অধিকারী হতে হবে। এমনকি চাহিদার শেষও থাকে না। কিন্তু সবাইকে হতবাক করে এক আইনজীবী পাত্রী চাই বিজ্ঞাপন দিয়েছেন। সেই বিজ্ঞাপনে পাত্রীর বিশেষ যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে, পাত্রী যেন সোশ্যাল মিডিয়ায় আসক্ত না হন।
অবাক করা পাত্রী চাই বিজ্ঞাপনটির একটি অংশ কেটে সেটি টুইটারে পোস্ট করেছেন আইপিএস অফিসার নিতীন সাংওয়ান। বিজ্ঞাপনের সেই অংশে রয়েছে, পাত্রীকে হতে হবে সুন্দরী, ফর্সা, শিক্ষিতা ও স্লিম। তার পরের লাইনেই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, পাত্রীর যেন সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি না থাকে!
সেই পোস্টে ওই আইপিএস অফিসার ক্যাপশন হিসেবে লিখেছেন ' দয়া করে, সম্ভাব্য কনে ও হবু বরেরা মনোযোগ দিয়ে পড়ুন। ম্যাচমেকিংয়ের মানদণ্ড এবার পরিবর্তন ঘটছে।’
এ পোস্ট ভাইরাল হতেই নানাজন নানা মন্তব্য করছেন। অনেকে লিখেন, ওই ব্যক্তি সারাজীবন কুমারই থেকে যাবেন! একজন কটাক্ষের সুরে লিখেন- এটা কি মলে উইন্ডো শপিংয়ের জন্য ম্যানিকুইনের অ্যাড চলছে?
একজন মজা করে লিখেন, এ জন্যই বলি, ৩৭ বছরে এসেও ব্যাচেলর! আবার একজন লিখেছেন, এমন পাত্রী খুঁজে পাওয়া কঠিন, তবে খোঁজ চালিয়ে যেতে পারেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!