[ সোশ্যাল মিডিয়ায় ]
করোনার মধ্যে পিকনিক, মৃত্যুর মুখে দুই তরুণী!
বিপদজ্জনক অবস্থায় দুই যুবতী।
একটি ‘পারফেক্ট’ সেলফি চাই। মনের আকুতিতে সাড়া দেয় দুই যুবতী। মনের মতো সেলফি তুলতে মৃত্যুর মুখে চলে যান তারা। তবে প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন ভাগ্যবান যুবতীরা। যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের চিন্ডওয়ারায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ভারতজুড়ে করোনাভাইরাস রোধ করতে ঘোরাফেরার ওপর নিষেধাজ্ঞা চলছে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছয় থেকে সাত বন্ধু চিন্ডওয়ারা জেলার বেলখেদি গ্রামে পিকনিক করতে যান। এর মধ্যে দুই যুবতী পারফেক্ট সেলফি তুলতে একটি পাথরের ওপর যান। কিন্তু আচমকা নদীর পানি বাড়লে পাথরের ওপর দুই জন দাঁড়িয়ে থাকেন। নদীর ঘোলা পানি বাড়তে থাকলে মৃত্যুর শঙ্কাও বৃদ্ধি পায়।
.png)
ওই দুই যুবতীর ভাগ্য ভালো। তাৎক্ষণিক খবর পৌঁছে যায় পুলিশ, স্থানীয় প্রশাসন ও গ্রামপঞ্চায়েতের কর্মীদের কাছে। খবরের পর দ্রুত দুই যুবতীকে উদ্ধার করে পুলিশ, স্থানীয় প্রশাসন ও গ্রামপঞ্চায়েতের কর্মীরা।
প্রত্যেকেরই প্রশ্ন, করোনা আবহে পিকনিক করতে যাওয়ারই কী প্রয়োজন? আর পিকনিক করলেও এ রকম বিপজ্জনক সেলফি তোলার কি খুব দরকার ছিল?
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!