ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুরাদ, সম্পাদক আনিছ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৯, ২১ নভেম্বর ২০২৬
ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুরাদ, সম্পাদক আনিছ
সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে স্টার নিউজের প্রতিনিধি মুরাদ হোসেন সভাপতি এবং দৈনিক জনতার প্রতিনিধি আনিছ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

ক্লাব সূত্রে জানা গেছে, ২০ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুরাদ হোসেন, আনিছ আহমেদ ও রাকিবুল হাসান রুবেল। কমিটি গঠন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্লাবের সিনিয়র সহসভাপতি আরিফ হোসেন।

নতুন কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহসভাপতি আরিফ হোসেন, সহসভাপতি ইমরান হোসেন মাসুম ও লিটন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু রাইহান, দপ্তর সম্পাদক শেখ রিয়াজ এবং প্রচার সম্পাদক রেজাউল করিম। কার্যনির্বাহী সদস্য হয়েছেন মুজাহিদ হোসেন।

এ ছাড়া ক্লাবের সাবেক দুইবারের সভাপতি সাইফুল ইসলামকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির নেতারা জানান, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ঝিনাইগাতীর সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন।

ডেইলি-বাংলাদেশ/শেরপুর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!