ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা করছে না ইরান, দাবি যুক্তরাষ্টের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩১, ১৪ মে ২০২০
সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা করছে না ইরান, দাবি যুক্তরাষ্টের
ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, উত্তর কোরিয়া, সিরিয়া, ভেনিজুয়েলা ও কিউবার সঙ্গে মিলে ইরান কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে ওয়াশিংটনকে সহযোগিতা করছে না।

বুধবার ২০১৯ সালের সন্ত্রাসবিরোধী যুদ্ধ পরিস্থিতি নিয়ে ওই মন্ত্রণালয় এক প্রতিবেদন প্রকাশ করে এ অভিযোগ করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান, উত্তর কোরিয়া, সিরিয়া, ভেনিজুয়েলা ও কিউবার বিরুদ্ধে ভ্রান্ত অভিযোগ উত্থাপন করে আরো বলেছে, এসব দেশের কাছে মার্কিন সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Advertisement

যুক্তরাষ্ট্রের এমন সময় নিজেকে সন্ত্রাসবিরোধী যুদ্ধের ধ্বজাধারী বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যখন ওয়াশিংটন নিজেই বহুকাল ধরে সন্ত্রাসবাদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক এবং কয়েক দশক ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সব রকম সহযোগিতা দিয়ে এসেছে।

একইসঙ্গে সন্ত্রাসবাদ বিরোধী প্রকৃত যুদ্ধে নানা কৌশলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এসেছে ওয়াশিংটন। মার্কিন সরকার পুরো বিশ্বের ওপর একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য সন্ত্রাসবাদ বিষয়ে এই দ্বৈত নীতি গ্রহণ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!