ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিক্ষার্থীর চোখ নষ্টের ঘটনায় সেই শিক্ষক বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৩:১৪, ১০ সেপ্টেম্বর ২০১৯
শিক্ষার্থীর চোখ নষ্টের ঘটনায় সেই শিক্ষক বরখাস্ত
ছবি : ডেইলি বাংলাদেশ

শিক্ষার্থীর চোখ নষ্ট হওয়ার ঘটনায় বেত ছুড়ে মারা সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে এ তথ্য জানান হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। 

তিনি জানান, মঙ্গলবার অফিস বন্ধ থাকায় বরখাস্তের আদেশ পাঠানো যায়নি। বুধবার এ আদেশ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। 

তিনি আরো জানান, প্রাথমিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে স্থায়ী বরখাস্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হবে। 

Advertisement

শিক্ষা অফিসার বলেন, প্রাথমিক তদন্তে শিক্ষকের বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাই এ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চোখ নষ্ট হওয়া শিক্ষার্থী হাবিবা হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের শাহিন মিয়ার মেয়ে। 

গত রোববার দুপুরে ক্লাস চলার সময় সহকারী শিক্ষক নিরঞ্জন দাশ তার হাতের একটি বেত ছুড়ে মারলে তা সরাসরি হাবিবার চোখে লাগে। এতে তার চোখ থেকে রক্তক্ষরণ শুরু হয়। পরে শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন হাবিবাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!