[ দেশজুড়ে ]
শীতবস্ত্র হাতে অসহায়দের পাশে ‘স্বপ্নতরু’
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুরে অসহায় ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘স্বপ্নতরু’।
শুক্রবার রাতে চাঁদপুর শহরের কালিবাড়ী কোর্ট স্টেশন, বড়স্টেশন ও লঞ্চঘাট এলাকায় অর্ধশতাধিক মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফুল ইসলাম বলেন, শীতের প্রকোপ বাড়ায় অসহায় মানুষগুলোর দুর্ভোগ বেড়েছে। এই শীতবস্ত্র তাদের জন্য হয়তো খুবই সামান্য।

তিনি আরো বলেন, বিত্তবান ও বিবেকবানরা মানুষগুলোর পাশে দাঁড়ালে তাদের দুর্ভোগ কমে যাবে। স্বপ্নতরু’র সদস্যরা সামর্থ্য অনুযায়ী কিছু মানুষের শীত নিবারণের চেষ্টা করেছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, স্বপ্নতরু’র সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম খান, মো. মামুনুর রশীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!