চাঁদ-মঙ্গল অভিযানের চুক্তিতে আলবেনিয়া
চাঁদ, মঙ্গল ও এর বাইরের মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত আর্টেমিস অ্যাকর্ডসে যোগ দিতে যাচ্ছে আলবেনিয়া।
ওয়াশিংটনে নাসার সদরদপ্তরে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় (ইডিটি) এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করার কথা রয়েছে আলবেনিয়ার। এর মাধ্যমে দেশটি আনুষ্ঠানিকভাবে আর্টেমিস অ্যাকর্ডসের অংশ হবে।
.png)
অনুষ্ঠানে নাসার ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর প্যাম মেলরয়, আলবেনিয়ার ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ইগলি হাসানি এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত আলবেনিয়ার রাষ্ট্রদূত এরভিন নিনাসহ মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
নাসা জানিয়েছে, অনুষ্ঠানটি সরাসরি উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগ্রহী গণমাধ্যমকর্মীদের ২১ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে নাসার নির্ধারিত ই-মেইল ঠিকানায় আরএসভিপি করতে বলা হয়েছে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নাসা ও মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও সাতটি প্রতিষ্ঠাতা দেশের সঙ্গে মিলে আর্টেমিস অ্যাকর্ডস প্রতিষ্ঠা করে। চাঁদসহ মহাকাশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বাড়তে থাকায় নিরাপদ ও সমন্বিতভাবে এসব কর্মকাণ্ড পরিচালনার জন্য চুক্তিটি করা হয়।
আর্টেমিস অ্যাকর্ডসের আওতায় চাঁদ, মঙ্গল ও এর বাইরের মহাকাশে বেসামরিক গবেষণা ও অনুসন্ধানের ক্ষেত্রে নিরাপত্তা, স্বচ্ছতা ও আন্তর্জাতিক সমন্বয় বাড়াতে কয়েকটি বাস্তবভিত্তিক নীতি নির্ধারণ করা হয়েছে।