ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে ৭৪ হাজার ইউএস ডলারসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫০, ২৫ নভেম্বর ২০১৯
শাহজালালে ৭৪ হাজার ইউএস ডলারসহ যাত্রী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৪ হাজার ৪০০ ইউএস ডলারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম। 

রোববার রাতে তাকে আটক করা হয়। যাত্রীর নাম মো. মাহবুবর রহমান বলে জানা গেছে। যা বাংলদেশি টাকায় ৬৩ লাখ ৯ হাজার ১২০ টাকা। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহীদুল ইসলাম জানান, চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে কর্তব্যরত গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। রাতে হেভি লাগেজ গেট নম্বর-৪ এলাকায় নজরদারি ও তল্লাশির একপর্যায়ে রাত ১১টার দিকে মালিন্দো এয়ারলাইন্সের (কুয়ালালামপুরগামী ফ্লাইট নম্বর-ওডি১৬১) যাত্রী মো. মাহবুবর রহমান গেট দিয়ে প্রবেশের সময় গোয়েন্দা টিম তাকে চ্যালেঞ্জ করে। পরে তল্লাশি চালিয়ে তার হাতের ট্রলি ব্যাগ থেকে ৬৩ লাখ ৯ হাজার ১২০ টাকা সমমূল্যের ৭৪ হাজার ৪০০ ইউএস ডলার জব্দ করা হয়।

Advertisement

বৈদেশিক মুদ্রা বহনকারী যাত্রীকে পুলিশে সোপর্দসহ আটককৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা মহাপরিচালক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!