[ আন্তর্জাতিক ]
সাহিত্যে নোবেল পেলেন ওলগা টোকারজুক ও পিটার হ্যান্ডকে
ছবি: সংগৃহীত
সাহিত্যে দুই বছরের নোবেল পুরস্কার একসঙ্গে ঘোষণা করেছে নোবেল কমিটি। পোল্যান্ডের লেখক ওলগা টোকারজুক ও অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকে পেয়েছেন সাহিত্যের নোবেল পুরস্কার।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বৃহস্পতিবার ২০১৮ ও ২০১৯ সালের নোবেল পুরস্কারের জন্য এ দুই সাহিত্যিকের নাম ঘোষণা করে।
যৌন অসদাচরণের এক অভিযোগের তদন্ত নিয়ে জটিলতায় গতবছর সাহিত্যের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার ঘোষণা করা হয়নি।
২০১৮ সালের নোবেল পুরস্কার জয়ী ওলগা টোকারজুক গতবছর বুকার পুরস্কারও পেয়েছিলেন। আর গত কয়েক বছর ধরেই মনোনয়নে নাম আসা পিটার হ্যান্ডকে পেয়েছেন ২০১৯ সালের নোবেল।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে এ দুই সাহিত্যিকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে নোবেল পুরস্কারের ৮০ লাখ ক্রোনার।
এর আগে ২০১৭ সালে জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো সাহিত্যে নোবেল পুরস্কার পান।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!