[ দেশজুড়ে ]
শাহ আমানতে ১৪ লাখ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার
শাহ আমানতে বিদেশি মুদ্রাসহ এক যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা। শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়।
আটক ওই যাত্রীর নাম মোহাম্মদ আসিফ। তার বাড়ি চন্দনাইশ উপজেলায়।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, তল্লাশি চালিয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৭ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ থেকে ২ হাজার ৯২৭ দশমিক ৪০ ওমানি রিয়াল, ১৪১ দশমিক ৫০ বাহরাইনি দেরহাম, ১৮১ কুয়েতি দিনার ও ২৯ হাজার ৭১৫ দুবাইয়ের দেরহাম উদ্ধার করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ৭ হাজার ৪৭ টাকা।
.png)
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মুদ্রাসহ ওই যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!