ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শ্যামলীতে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৫৩, ৩০ ডিসেম্বর ২০২১
শ্যামলীতে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
ফাইল ফটো

রাজধানীর শ্যামলীতে একটি আবাসিক হোটেল থেকে সোহেল (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সোহেলের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সদর থানার খাটিয়া গ্রামে। তার বাবার নাম আব্বাস উদ্দিন।

বুধবার রাতে শ্যামলীর খিলজি রোডের আল হাসান আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১১৩ নম্বর রুম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

মোহাম্মদপুর থানার এসআই মিজান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ফ্যানের সঙ্গে একজনের মরদেহ ঝুলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। 

Advertisement

তিনি বলেন, ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!