ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বছরশেষে বিস্ফোরণ! যশের পরামর্শে তার সঙ্গে পালিয়েছিলেন নুসরাত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৯, ২৯ ডিসেম্বর ২০২১
বছরশেষে বিস্ফোরণ! যশের পরামর্শে তার সঙ্গে পালিয়েছিলেন নুসরাত
যশ দাশগুপ্ত-নুসরাত জাহান

বছরশেষে বিস্ফোরণ ঘটালেন যশ দাশগুপ্ত-নুসরাত জাহান। বিচ্ছেদ নয়, প্রেমে আছেন তারা। বুঝিয়ে দিয়েছেন সবাইকে। জানিয়েছেন, কে প্রথম কাছে এসেছেন? কীভাবে ভালবেসেছেন! তাদের এই আত্মবিশ্লেষণে থতমত খেয়েছেন অনুরাগীরা! 

এবারেও প্রশ্নকর্তার ভূমিকায় নুসরাত। একটুও অপ্রস্তুত না হয়ে, মুখের উপরে টান টান জবাব দিয়েছেন যশ। জানিয়েছেন, তিনি আর নুসরাত নাকি পালিয়ে গিয়েছিলেন! সত্যি? নুসরাত হাসতে হাসতে বল ঠেলেছেন যশের কোর্টে। তার দাবি, তুমিই তো বললে, চল পালাই!

এটা যদি মুখরা হয়, অন্তরার তখনো বাকি! অনর্গল যশের মতে, যার বাড়ি ফিরতে ইচ্ছা করছে না নিজের বউয়ের জন্য, সে তো অন্য কোথাও যাবেই! কথার সূত্রে দার্শনিকও হয়ে পড়েছেন তিনি। জানিয়েছেন, সম্পর্কের বিষয়ে সার কথা জেনেছেন তিনি। দু’টি মানুষের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি আসে, তখনই সমস্যা তৈরি হয়। সঙ্গে সঙ্গে হাল ধরেছেন নুসরাত। যশের কাছে আদুরে আবদার, আমাদের ব্যাপারে কিছু ভাল ভাল কথাও বল! সারাক্ষণ শুধু খারাপ...!

Advertisement

অভিনেতা সঙ্গে সঙ্গে সুদে-আসলে মিটিয়ে নিয়েছেন সারাক্ষণ কটাক্ষ করার ক্ষোভ। সপাট জবাব তার, আমাদের ব্যাপারে লোকেরা ভাল বলে না, আমি কী করে ভাল বলব!

‘সঙ্গী’কে শান্ত করতেই কি অভিনেত্রী সামান্য লাগামছাড়া? হালছাড়া গলায় স্বীকার করে নিয়েছেন, আমি তোমায় ভালবেসেছি। এটা আমার সিদ্ধান্ত। বাকিটা তো ইতিহাস!

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!