ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পিবিআই কর্মকর্তার ছেলে ৪ দিন ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৩, ২১ জানুয়ারি ২০২০
পিবিআই কর্মকর্তার ছেলে ৪ দিন ধরে নিখোঁজ
নিখোঁজ মাজহারুল ইসলাম অরণ্য

রাজধানীর বাসাবো মাদারটেকের বাসা থেকে খেলতে নেমে চার দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তার ছেলে মাজহারুল ইসলাম অরণ্য (১৩)। সে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

অরণ্য গত ১৮ জানুয়ারি ক্রিকেট খেলার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। এ ঘটনায় গত ১৯ জানুয়ারি সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৬৭২) করেছেন অরণ্যের বাবা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোতালিব ভূঁইয়া। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দফতরে কর্মরত।

মোতালিব ভূঁইয়া বলেন, গত ১৮ জানুয়ারি সকাল ১০টার দিকে অরণ্য তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলতে বাসা থেকে বের হয়। বিকেলে তার প্রাইভেট পড়তে যাওয়ার কথা। কিন্তু এরপর আর ফিরে আসেনি অরণ্য। ওর পরিচিত বন্ধু ও আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ করেও সন্ধান মেলেনি।

Advertisement

তিনি বলেন, থানা থেকে শুরু করে হাসপাতাল, সব জায়গায় খুঁজেও অরণ্যকে পাওয়া যায়নি। আইন প্রায়োগকারী সংস্থায় চাকরি করলেও বেশিরভাগ লোকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে, বলার মতো কোনো শত্রুও আমার নেই। অরণ্যও সে রকম নয় যে হারিয়ে যাবে। সে মোবাইলও ব্যবহার করে না। ঠিক বুঝতে পারছি না কী কারণে আমার আদরের অরণ্য নিখোঁজ। অরণ্যের সন্ধান চেয়ে সবুজবাগ থানায় জিডি করেছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!