ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ছবি ]

এবি ব্যাংকের চেয়ারম্যানসহ তিনজনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৮, ২১ ডিসেম্বর ২০১৭
এবি ব্যাংকের চেয়ারম্যানসহ তিনজনের পদত্যাগ

বেসরকারি আরব বাংলাদেশ ব্যাংকের (এবি ব্যাংক) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ব্যাংকটির চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও ব্যাংকের পরিচালক ফাহিমুল হক।

বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তারা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ব্যাংকটির এক কর্মকর্তা।

এ ছাড়া ওই এজিএম থেকে ব্যাংকের তিনজন নতুন পরিচালকের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন-শিরিন শেখ, সাজির আহমেদ ও মোশতাক আহমেদ।

Advertisement

এদিকে এজিএম উপলক্ষে হোটেল ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় ও গণমাধ্যম কর্মীদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানান ওই কর্মকর্তা।

ডেইলি বাংলাদেশ/ এআর

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!