এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল্লাহসহ চার কর্মকর্তাকে ফের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক) ।রোববার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সংস্থাটির সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করেন।
এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে গত ২৫ জানুয়ারি দুদক কর্মকর্তা গুলশান আনোয়ার বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের বড় ভাই ওয়াহিদুল হকসহ মামলার চার আসামিই জামিনে আছেন।
.png)
অন্য চার আসামি হলেন- ব্যাংকটির গ্রাহক ব্যবসায়ী সাইফুল হক, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) মোহাম্মদ লোকমান, হেড অব করপোরেট ব্যাংকিং মোহাম্মদ মাহফুজ উল ইসলাম এবং জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল আজিম।
দুদকের করা মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে ভুয়া অফশোর কোম্পানিতে বিনিয়োগের নামে ১৬৫ কোটি টাকা এবি ব্যাংকের চট্টগ্রাম ইপিজেড শাখা থেকে দুবাইয়ে পাচার করে।পরে তা আত্মসাত করে।
এই ঘটনা যখন ঘটে, ওয়াহিদুল হক এবি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারির মধ্যে অর্থ পাচারের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে ।
ডেইলি বাংলাদেশ/এসএস