ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

অবশেষে তিনটি মেছো বিড়ালের ঠাঁই হচ্ছে দুলাহাজরা পার্কে

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৮, ১৩ মে ২০২০
অবশেষে তিনটি মেছো বিড়ালের ঠাঁই হচ্ছে দুলাহাজরা পার্কে
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার লাকসামে ধানখেতে চিতা বাঘের শাবক বলে ধারণা করা হলেও উদ্ধারকৃত শাবকগুলো মেছো বিড়াল বলে শনাক্ত করেছে বন বিভাগ। তা সংরক্ষণের জন্য কক্সবাজারের দুলাহাজরা সাফারি পার্কে পাঠানোর প্রস্তুতি নিয়েছে বন বিভাগ।

মঙ্গলবার লাকসাম থানায় রক্ষিত ওই মেছো বিড়ালগুলো কুমিল্লা বিভাগীয় বন বিভাগে হস্তান্তর করা হয়। শাবকগুলো মেছো বিড়াল বলে নিশ্চিত করেন বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল করিম। 

এর আগে উদ্ধারকৃত ওই তিনটি মেছো বিড়ালের শাবকগুলোকে বাঘের শাবক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

লাকসাম থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার কান্দিরপাড় ইউপির চনগাঁও নোয়াপাড়া গ্রামের মাঠে হাজি সিরাজুল ইসলামের ছেলে মাসুম খান নিজ জমিতে ধান কাটতে গিয়ে ওই শাবকগুলো ধরেন। এরমধ্যে দুটি শাবক তার নিজের কাছে রেখে বাকি একটি পার্শ্ববর্তী গ্রামের আরিফকে দিয়ে দেন। পুলিশ রাতে ওই তিনটি শাবক উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে আসে।

ছবি: ডেইলি বাংলাদেশলাকসাম থানার ওসি নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে বন বিভাগের কর্মকর্তা থানায় এসে উদ্ধার ওই তিনটি শাবক মেছো বিড়াল হিসেবে শনাক্ত করেন। সেগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়।

কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল করিম বলেন, লাকসামে উদ্ধারকৃত তিনটি মেছো বিড়াল আমাদের কাছে হস্তান্তর করেছে লাকসাম থানা। বাচ্চাগুলোর বয়স আনুমানিক চার মাস হবে। মেছো বিড়ালের বাচ্চাগুলো সংরক্ষণের জন্য কক্সবাজারের দুলাহাজরা সাফারি পার্কে পাঠিয়ে দেয়া হবে। এগুলোর প্রধান খাবার ছোট মাছ, পোকা ও সাপ। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!