ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

অবৈধভাবে মাছ আহরণ, ভারতীয় ১২ জেলে আটক 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২০
অবৈধভাবে মাছ আহরণ, ভারতীয় ১২ জেলে আটক 
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ আহরণের অভিযোগে একটি ট্রলারসহ ভারতীয় ১২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। 

আটকদের শনিবার দুপুরে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড মোংলা জোনের মিডিয়া কর্মকর্তা এম. হায়াত ইবনে ছিদ্দিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরা বলা হয়, শুক্রবার বিকেলে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় কোস্টগার্ডের নিয়মিত টহল চলাকালে ওই জেলেদের মাছ ধরতে দেখে ধাওয়া করেন। পরে এফবি সুদ্বীপ নামের একটি ট্রলারসহ বিভিন্ন বয়সের ভারতীয় ওই ১২ জন জেলেকে আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!