নিমিষেই দূর করুন বুকজ্বালা!
বুকজ্বালা সমস্যায় ভুগেন না এমন মানুষ কমই আছে। খাবারে একটু অনিয়ম হলে বা একটু ভাজা-পোড়া খেলেই বুকজ্বালা হয়। মূলত অ্যাসিড রিফ্লাক্সের কারণে বুকজ্বালার সমস্যা হয়ে থাকে।
যখন স্টমাকের অ্যাসিড শরীরের উপরিভাগে ইসোফোগাস অংশে চলে আসে তখনই অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা দেয়। সাধারণত অ্যাসিড রিফ্লাক্সের কোনো লক্ষণ চট করে দেখা যায় না। জানেন কি, রান্নাঘরের কিছু মসলাপাতি দিয়েই বুকজ্বালা একেবারে দূর হবে। চলুন তবে জেনে নেয়া যাক বুকজ্বালা কমানোর চটজলদি উপায়-
> কিছুটা জোয়ানের দানা, মৌরির দানা এবং খানিকটা উষ্ণ পানি। হজমের সহায়ক হিসেবে জোয়ান ও মৌরি দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। জোয়ানের মধ্যে বেশ ভালো পরিমাণে থাইমল থাকে। এই থাইমলের কারণেই স্টমাক থেকে গ্যাসট্রিক রস নিঃসৃত হয়, যা হজমে সাহায্য করে। অনেক প্রজন্ম আগে থেকেই হজমের প্রযোজনে এ কারণে জোয়ান ব্যবহৃত হয়ে আসছে।
> মৌরি চিবিয়েও খেতে পারেন, আবার এক কাপ গরম পানিতে ফুটিয়ে ছেঁকেও খেতে পারেন। মৌরিতে থাকে অ্যানথোল ও ইস্ট্রোগোল, যার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে।
> মৌরি ও জোয়ান একসঙ্গে গরম পানিতে ফোটান। মিশ্রনটিকে ফুটিয়ে অর্ধেক করে ফেলুন। এবার তা ঠান্ডা করে খেলেই বুকজ্বালার সমস্যা থেকে রেহাই মিলবে।