ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

পিটার হাস ও প্রতিমন্ত্রী হুমায়ুনের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১, ১৭ নভেম্বর ২০২৬
পিটার হাস ও প্রতিমন্ত্রী হুমায়ুনের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা
ছবি: সংগৃহীত

ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও এক্সিলারেট এনার্জির কর্মকর্তা পিটার হাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন । সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এই সাক্ষাৎ হওয়ার তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পরে পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে ওই সাক্ষাতের আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী হুমায়ুন।

এক প্রশ্নে তিনি বলেন, `উনি বেসরকারি কর্মকর্তা হিসেবে চাকরি করেন। তো এখানে আসছিলেন। মানে, ইনফরমাল মিটিং, আমাদের ইনফরমাল ডিসকাশন, কথাবার্তা। মানে, বাংলাদেশের প্রাইভেট সেক্টর নিয়ে আলাপ হয়েছে।'

দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে রাজনৈতিক উত্তাপের মধ্যে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস।

বিএনপিসহ বিরোধীদের বয়কটের মধ্যে ২০২৪ সালের জানুয়ারিতে ওই নির্বাচনের আগে-পরে ঢাকায় তার দৌড়ঝাঁপ বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।

কূটনৈতিক পেশা থেকে অবসরে যাওয়ার এক বছর পর ২০২৫ সাল থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন তিনি।

 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!