শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, আমাদের যতই কষ্ট হোক, আল্লাহ যদি চান ডিসেম্বরে মধ্যে আপনাদের হাতে এই পত্রিকা তুলে দেবো। হাতে আড়াই মাসেরও কিছু কম সময় রয়েছে। এর মধ্যেই সব কাজ শেষ করবো। আপাতত অন্য প্রেস থেকে পত্রিকা ছাপানোর বিষয়ে চূড়ান্ত হয়েছে।
.png)
পত্রিকা চালুর ব্যাপারে সরকারের সহায়তা চেয়ে তিনি বলেন, সরকারের কাছে চাওয়া, এই পত্রিকা চালুর ব্যাপারে যেন আইনি বাধায় না পড়তে হয় সেই সহযোগিতা করবেন।
মাহমুদুর রহমান আরো বলেন, আমার দেশ কোনো দলের মুখপাত্র নয়। এটি গণমানুষের পত্রিকা। দেশে একটি শক্তিশালী মিডিয়া দরকার, যা কর্পোরেট কিংবা দলীয় স্বার্থে দাঁড়াবে না। শুধু মানুষের অধিকার আদায়ে লড়াই করবে এবং মানুষের কথা বলবে। আমার দেশই হবে সেই মিডিয়া।
সংবাদ সম্মেলনে আমার দেশ পত্রিকার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।