ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাংবাদিক মাহবুব মোর্শেদ বাসসের নতুন এমডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪২, ১৭ আগস্ট ২০২৪
সাংবাদিক মাহবুব মোর্শেদ বাসসের নতুন এমডি
মাহবুব মোর্শেদ- ফাইল ফটো

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ।

শনিবার দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

Advertisement

এর আগে, একই দিন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!