নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা জানান, ৭ জানুয়ারি এ কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে ইসি। আজ সেই ভোটগ্রহণ হয়েছে। গৌরীপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। আর এ আসনের নিকটতম দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫।
৭ জানুয়ারির ভোটে ময়মনসিংহ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পান ৫২ হাজার ২১১ ভোট।
.png)