ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ময়মনসিংহ-৩: বন্ধ কেন্দ্রের ভোটগ্রহণ ১৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১১, ৮ জানুয়ারি ২০২৪
ময়মনসিংহ-৩: বন্ধ কেন্দ্রের ভোটগ্রহণ ১৩ জানুয়ারি
ফাইল ফটো

ময়মনসিংহ-৩ আসনের স্থগিত হওয়া একটি কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, দেশে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে অনিয়মের অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া কেন্দ্রটির ভোটগ্রহণ ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Advertisement

এর আগে, রোববার অনিয়মের অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!