ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৩, ৭ জানুয়ারি ২০২৪
ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এর আগে, দেশের ২৯৯টি আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়েছে।

দেশের ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল ভোটে অংশ নিয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন ও নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৫৮২ জন।

Advertisement

নির্বাচনে অংশ নিয়েছেন মোট ১ হাজার ৮৯৫ জন প্রার্থী। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!