ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৯, ৭ জানুয়ারি ২০২৪
নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো: ইসি রাশেদা
রাজধানীর একটি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি বেগম রাশিদা সুলতানা

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশিদা সুলতানা বলেছেন, নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত ভালো, কোথাও কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যাচ্ছে না।

রোববার সকালে রাজধানীর একটি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বেগম রাশিদা সুলতানা বলেন, ব্যালট সময়মতো পৌঁছানোর যে চ্যালেঞ্জ ছিল সেটা আমরা ওভারকাম করতে পেরেছি। ভোটার আসা, তাদের ভোটাধিকার প্রয়োগ, গণনা, ফল, নির্বাচন নিয়ে আরো যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোও আমরা ওভারকাম করতে পারব।

এর আগে, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবীবুল্লাহ্‌ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!