শুক্রবার লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।
এর আগে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
.png)
বেগম রাশেদা সুলতানা বলেন, আমাদের কাছে সব প্রার্থী সমান। দল বা প্রার্থী বুঝে নয়, যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এ কার্যক্রম আরো জোরদার করছি।
তিনি বলেন, ভোট সুষ্ঠু করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এ কারণেই আমরা প্রত্যেকটি জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপ-মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ প্রমুখ।