ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

শেষ হলো সব ধরনের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৭, ৫ জানুয়ারি ২০২৪
শেষ হলো সব ধরনের প্রচারণা
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টার পর প্রার্থীরা আর কোনো নির্বাচনী জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। তবে নির্বাচনী প্রস্তুতিমূলক কার্যক্রম চালাতে পারবেন।

নির্বাচনের প্রচার-প্রচারণার সময় শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রার্থী ও তার সমর্থকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। লিফলেট নিয়ে সকালেও মানুষের কাছে গিয়ে ভোট চাইতে দেখা যায় প্রার্থীদের।

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরীফুল আলম জানিয়েছেন, ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) এর ৭৮ ধারায় নির্বাচনে প্রচারের সময়সীমা সম্পর্কে বলা হয়েছে, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনী এলাকায় জনসভা আহ্বান, অন্য কারো জনসভায় অংশ নেয়া যাবে না। এমনকি মিছিল, শোভাযাত্রা বা এ ধরনের কর্মসূচি আয়োজন বা অংশগ্রহণ কোনোটিই করা যাবে না।

Advertisement

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৯টি আসনে ১ হাজার ৯৭০জন  প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৫৩৪ জন ও স্বতন্ত্র ৪৩৬ জন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!