ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার তথ্য নেই: হারুন অর রশিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৭, ৩ জানুয়ারি ২০২৪
নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার তথ্য নেই: হারুন অর রশিদ
ফাইল ফটো

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে সুনির্দিষ্ট নাশকতার তথ্য নেই। তবে সচেষ্ট রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিবিপ্রধান হারুন। 

হারুন অর রশিদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করছে পুলিশ। কমিশনের নির্দেশনা, নির্বাচনবিরোধী কোনো কাজ করা যাবে না। যারাই এ ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান। যারাই অপতৎপরতা করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ। 

Advertisement

গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ২৮ তারিখের পর থেকেই একটি দল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা সবাই যুবদল ও ছাত্রদলের। সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!