শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
ইসি আহসান হাবিব বলেন, ভোটারদের যোগ্য লোককে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভোট নিয়ে অভিযোগের সত্য-মিথ্যা তদন্ত করা হবে। মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
.png)
তিনি বলেন, আমাদের দেশের ওপর বিদেশিদের নজর আছে। বাইরের কেউ আমাদের সমস্যার সমাধান করতে পারবে না।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির।
দুই দিনব্যাপী এ কর্মশালায় মণিরামপুর উপজেলার ২ হাজার ৭শ’ ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ পাবেন।