দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আহসান হাবিব খান বলেন, সব দল অংশগ্রহণ করুক এটা আমাদের মনেপ্রাণের ইচ্ছা। ২৮ জানুয়ারির মধ্যে শপথ নেয়াতে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। তবে তফসিল পেছানোর বিষয়ে কোনো দল আবেদন করলে আমরা আন্তরিকভাবে কমিশন মিটিংয়ে বিবেচনা করার চেষ্টা করবো।
.png)
তিনি বলেন, এমন একটা নির্বাচন উপহার দেব যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতে যারা নির্বাচন করতে আসবে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে নতুন পথ অবলম্বন করে আরো ভালো করবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে ভোটার পার্সেন্টেজ ভালো হবে বলে আমরা আশা করি।