মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা ইউএনও রুয়েল সাংমাকে মাদারীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইউএনও তাহমিলুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, বরগুনার পাথরঘাটার ইউএনও সুফল চন্দ্র গোলদার ঝালকাঠি জেলার পরিষদের নির্বাহী কর্মকর্তা করা হয়েছে।
.png)
এছাড়া কুষ্টিয়া সদরের ইউএনও সাধন কুমার বিশ্বাসকে যশোর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এবং ময়মনসিংহের নান্দাইলের ইউএনও মো. আবুল মনসুরকে মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।