ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

আজও বৃষ্টিসহ ঝড়ো হাওয়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪০, ৪ এপ্রিল ২০২২
আজও বৃষ্টিসহ ঝড়ো হাওয়ার শঙ্কা
ফাইল ফটো

দেশের ছয় বিভাগে আজ ঝড়-বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার আবহাওয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এছাড়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বহাল রাখার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। চৈত্রের শেষ সময়ে দেশের উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টি বেশি হয়ে থাকে।

আরো পড়ুন>>> ঢাকা-ওয়া‌শিংটন সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে

এদিকে আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!