ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফেসবুক লাইভে কথা বলতে বলতে ফাঁস দিলেন প্রেমিক
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ফেসবুক লাইভে এসে কথা বলতে বলতে ফাঁস দিলেন মারুফ আহম্মেদ মিশাল নামে এক যুবক। সোমবার রাত ৮টার দিকে পুলিশ নিহত মিশালের ঝুলন্ত লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরো পড়ুন>> উচ্চশিক্ষিত হয়েও দশ বছর ধরে ঘরবন্দি তিন ভাই-বোন
মৃত মিশাল বেপারী মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের সৌদি প্রবাসী মহিউদ্দিন বেপারির ছেলে। নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজের ছাত্র মিশাল।
আরো পড়ুন>> আট মাস আগে পীরের মৃত্যু, গভীর রাতে লাশ চুরি করে পালাচ্ছিল ৪ ভক্ত
মৃতের স্বজন সুমন মিয়া জানান, মিশাল তার এক নারী আত্মীয়ের সঙ্গে প্রেম করছিলেন। প্রেমের বিষয়টি দুই পরিবারের মধ্যে সম্প্রতি জানাজানি হয়। এ নিয়ে মিশালের সঙ্গে তার প্রেমিকার পরিবারের সম্পর্কের অবনতি হয়। এই ঘটনার জেরে মিশাল ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আরো পড়ুন>> প্রেমের অভিনয় করে বিধবাকে বিয়ে, পরদিন টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর
টঙ্গীবাড়ি থানার ওসি হারুন অর রশিদ জানান, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।