ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমের অভিনয় করে বিধবাকে বিয়ে, পরদিন টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ৩১ ডিসেম্বর ২০২০
প্রেমের অভিনয় করে বিধবাকে বিয়ে, পরদিন টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর
প্রতারক হৃদয়

মাদারীপুরের শিবচরে বিয়ের পরদিনই শ্বশুরবাড়ি থেকে টাকা-স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে বর হৃদয়।

বুধবার রাতে ওই উপজেলার পাচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন>> আট মাস আগে পীরের মৃত্যু, গভীর রাতে লাশ চুরি করে পালাচ্ছিল ৪ ভক্ত

জানা গেছে, গোয়ালকান্দা গ্রামের হযরত ব্যাপারীর বিধবা মেয়ে রোকেয়ার সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হৃদয়। এক পর্যায়ে সে রোকেয়াকে বিয়ের প্রস্তাব দেয়। ওই নিজের ঠিকানা দেয় রাজধানীর গাবতলী, এমনকি তার বাবা-মা বেঁচে নেই বলেও জানায়।

আরো পড়ুন>> বৌয়ের ওড়নায় লজ্জাস্থান ঢাকতেন ভিক্ষুক, পেলেন ভাত-কাপড়

মঙ্গলবার রোকেয়াকে বিয়ে করে শ্বশুরবাড়িতে ওঠে হৃদয়। বুধবার রাতে মেহমান আসার কথা বলে কৌশলে স্বর্ণালঙ্কার, টাকা, মোবাইলসহ মূল্যবান মালামাল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সে। এরপর আর তার খোঁজ মেলেনি।

আরো পড়ুন>> মায়ের নির্দেশে ট্রেন থামাল কিশোর সাজিদ, বাঁচল শতশত যাত্রীর প্রাণ

ভুক্তভোগী রোকেয়া আক্তার বলেন, হৃদয় আমার সঙ্গে প্রেমের অভিনয় করে আমাকে বিয়ে করে। বিয়ের পরদিন সে কৌশলে আমার টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। আমার প্রথম স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। নতুন করে সংসারের আশায় আমি ওকে বিয়ে করেছি। ও আমার সঙ্গে এমন প্রতারণা করবে বুঝতে পারিনি। আমি এই প্রতারকের বিচার চাই।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!