ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

আট মাস আগে পীরের মৃত্যু, গভীর রাতে লাশ চুরি করে পালাচ্ছিল ৪ ভক্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ৩১ ডিসেম্বর ২০২০
আট মাস আগে পীরের মৃত্যু, গভীর রাতে লাশ চুরি করে পালাচ্ছিল ৪ ভক্ত
গভীর রাতে কবর খুড়ে তোলা হয় পীরের লাশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে আট মাস আগে মারা যাওয়া পীর নূরুল ইসলামের লাশ কবর থেকে চুরি করে পালানোর সময় চারজন ভক্তকে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার গভীর রাতে ওই উপজেলার মসূয়া ইউনিয়নের চারালদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

আরো পড়ুন>> প্রেমের অভিনয় করে বিধবাকে বিয়ে, পরদিন টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর

জানা গেছে, মৃত পীর নূরুল ইসলামের ভক্ত হিসেবে পরিচিত পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেলদী গ্রামের মো. মুকসেদ মিয়াসহ চারজন পীরের বাড়ি ও আস্তানার কবরস্থান থেকে লাশ তুলে সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যাচ্ছিল। ওই সময় পলিথিনে মোড়ানো পীরের লাশসহ এলাকাবাসীর হাতে ধরা পড়ে তারা। চাঞ্চল্যকর এ ঘটনা ছড়িয়ে পড়তেই ভোর থেকেই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরে গণ্যমান্যদের সহযোগিতায় পুলিশের উপস্থিতিতে পীরের লাশ পূর্বের কবরস্থানে ফের দাফন করা হয়।

আরো পড়ুন>> প্রেমিকের মেসেজ পেয়ে বিয়েবাড়ি থেকে পালাল নববধূ

কটিয়াদী মডেল থানার ওসি এমএ জলিল জানান, কবরস্থান নিয়ে ওই পীরের শিষ্য-মুরিদ, মেয়ে, জামাতা ও ছেলেদের পূর্ব বিরোধ ছিল। এরই জেরে লাশ চুরির ঘটনা ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!