ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

ঢাকেশ্বরী মন্দিরে সি আর দত্তের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪, ১ সেপ্টেম্বর ২০২০
ঢাকেশ্বরী মন্দিরে সি আর দত্তের মরদেহ
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের মরদেহ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হয়েছে।সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার সকালে মরদেহ মন্দির চত্বরে আনা হয়, রাখা হবে বেলা ১২টা পর্যন্ত।

এর আগে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সি আর দত্তের মরদেহ।

মঙ্গলবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে তার মরদেহ বনানীর ডিওএইচএসের বাসায় নেয়া হয়। সেখানে বনানী সোসাইটির আয়োজনে শ্রদ্ধা জানানো হয়। পরে আনা হয় ঢাকেশ্বরী মন্দিরে। এখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকষ দল রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেবে।

রাজধানীর বাসাবো-সবুজবাগ এলাকার শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে হবে সি আর দত্তের শেষকৃত্য। এর আগে সেনাবাহিনী তাকে সম্মান জানাবেন।

করোনাভাইরাসের কারণে জাতীয় শহীদ মিনার ও হবিগঞ্জের প্রোগ্রাম বাতিল করা হয়েছে।

গত ২৫ আগস্ট  যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ মারা যান সি আর দত্ত। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!