ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

বিএএফ জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৭, ১৩ আগস্ট ২০২০
বিএএফ জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠিত
সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার বৃহস্পতিবার ফ্যালকন হল, ঢাকায় বিএএফ জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এ সেরা নৈপূণ্যের জন্য স্কোয়াড্রন লিডার এ বি এম

রাজধানীর বিএএফ ফ্যালকন হলে বাংলাদেশ বিমান বাহিনীর ১১৪তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সমাপনী অনুষ্ঠানে কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার -এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (সিএসটিআই) এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো. শরীফ মোস্তফা তাকে স্বাগত জানান। 

ইনস্টিটিউটের অধিনায়ক তার স্বাগত ভাষণে ১১৪তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। ১৪ সপ্তাহের এই কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ২৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণার্থী কর্মকর্তারা কিভাবে যৌথবাহিনীর সঙ্গে শান্তিকালীন ও যুদ্ধকালীন বিভিন্ন ধরনের রণকৌশল অবলম্বনে তাদের ভবিষ্যত কর্মকাণ্ড সহজভাবে পরিচালিত করা যায় তার ওপর বিশেষ ও বাস্তব ধারণা এই কোর্সে দেয়া হয়।

১৯৭৬ সাল থেকে জেসিএসসি উত্তীর্ণ কর্মকর্তারা তাদের অর্জিত জ্ঞান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে সহায়তা করে আসছে। 

প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সব কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার এ বি এম গোলাম সাদিককে ‘বিমান বাহিনী প্রধানের সার্টিফিকেট এবং ট্রফি’ প্রদান করেন। প্রধান অতিথি তার মূল্যবান ভাষণে উত্তীর্ণ সব কর্মকর্তাকে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

সবশেষে তিনি প্রশিক্ষণোত্তীর্ণ সব কর্মকর্তাদের সঙ্গে আলোকচিত্রে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!