ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

লাইসেন্স নবায়ন না করা হলে বেসরকারি হাসপাতাল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৬, ৮ আগস্ট ২০২০
লাইসেন্স নবায়ন না করা হলে বেসরকারি হাসপাতাল বন্ধ
লাইসেন্স নবায়ন না করা হলে বেসরকারি হাসপাতাল বন্ধ। ফাইল ছবি

বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবায়ন করতে আগামী ২৩ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর৷ এ সময়ের মধ্যে নবায়ন করা না হলে ওই বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেয়া হবে বলেও সতর্ক করে দেয়া হয়েছে।

শনিবার এক আদেশে এসব কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।  

প্রতি বছর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স নবায়নের জন্য পরিবেশগত ছাড়পত্র, কর্মকর্তা-কর্মচারীদের বিস্তারিত বিবরণ, সিটি কর্পোরেশনের ছাড়পত্র, কর সার্টিফিকেট এবং অন্যান্য নথি প্রয়োজন। এর আলোকে এসব হাসপাতালকে নিয়মিত নোটিশ দেয়ার পাশাপাশি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

Advertisement

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিপত্রে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধন ফি এবং নিবন্ধন নবায়ন ফি ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৫০ হাজার ও সর্বোচ্চ আড়াই লাখ টাকা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, সারাদেশে মোট ১৫ হাজারেরও বেশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!