ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

জাতীয় পরিচয়হীন হলেন সাহেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৬, ২০ জুলাই ২০২০
জাতীয় পরিচয়হীন হলেন সাহেদ
ফাইল ফটো

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হয়েছে। নিজের নাম সংশোধন করে ‘সাহেদ করিম’ থেকে ‘মোহাম্মদ সাহেদ’ হওয়ায় তার এনআইডি স্থগিত করা হয়। এর ফলে বর্তমানে তার আর জাতীয় পরিচয়পত্র থাকলো না।

সোমাবার বিকেলে ৬৬তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

সচিব জানান, সাহেদের নাম পরিবর্তন জালিয়াতির সঙ্গে ইসির কারা জড়িত, খুঁজে বের করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রমাণ সাপেক্ষে সাহেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!