ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অটোরিকশাচালকদের অবরোধে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশাচালকদের অবরোধে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় অটোরিকশাচালকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে অটোরিকশাচালকেরা মিছিল নিয়ে মহাসড়কের পাশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বিভিন্ন গন্তব্যে যাওয়ার পথে আটকে পড়েন যাত্রীরা। যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়ে এবং সড়কে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়।

অবরোধের কারণ ও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!