ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হবে

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ২৩ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হবে
বিসিক শিল্প পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রির মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার

উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ অন্যান্য কাজ সমাপ্ত করা হবে। যাতে প্লট বরাদ্দ নেওয়া শিল্প উদ্যোক্তারা শিল্প স্থাপন শুরু করতে পারেন।


বৃহস্পতিবার সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বিসিক শিল্প পার্ক মাঠে সভা করতে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের থমকে থাকা এই প্রকল্পটি দ্রুত সময়ের মধ্যে আনুষঙ্গিক কাজ শেষ করা হবে।


এ সময় উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ বিসিকের সহকারী মহাব্যস্থাপক মাহবুবুল ইসলাম, বিসিক শিল্পপার্ক প্লট মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের শেখ ও প্লট মালিক আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার প্রমুখ।


বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরের প্রবেশপথে শহীদ শামসুদ্দিন গেট-২-এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!