ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সাহেদকে নিয়ে অভিযানে ডিবি, অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২, ১৯ জুলাই ২০২০
সাহেদকে নিয়ে অভিযানে ডিবি, অস্ত্র-গুলি উদ্ধার
ফাইল ছবি

রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে নিয়ে অভিযান চালিয়েছে ডিবি। এসময় তার ব্যক্তিগত গাড়ি থেকে অস্ত্র, গুলি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর উত্তরায় এ অভিযান চালায় ডিবি। 

জানা গেছে, গুলি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি জানিয়েছে, সাহেদের মামলা ডিবিতে হস্তান্তর হওয়ার পর থেকেই অধিকতর তদন্ত চলছে। তারই ধারাবাহিকতায় তাকে নিয়ে উত্তরায় এ অভিযান চালানো হয়।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!