সিরাজগঞ্জে ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা
সিরাজগঞ্জে জাতীয় পার্টির উদ্দ্যোগে এম.এ মতিন সড়ক (প্রস্তাবিত) এ্যাডঃ প্লাজায় “২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শহর ও প্রতিটি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতকর্মীদের সমাবেশ ঘটে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল লতিফ এর সভাপত্বিতে ও শহর জাতীয় পার্টির নেতা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তরা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসাইন মুহাম্মাদ এরশাদ উপজেলা পদ্ধতি চালু করেন। যার সুফল আজ গ্রাম বাংলার প্রতিটি মানুষ ভোগ করছেন।
তাছাড়াও অতি সম্প্রতি দলীয় প্রেসিডেন্ট জি এম কাদের এর বাসভবনে আক্রমণ করে কতিপয় সন্ত্রাসিরা। অতিসত্তর সন্ত্রাসিদের আটক ও আইনের আওতায় আনার আহ্বান জানান। বক্তারা প্রাদেশিক সরকারের দাবি, মাদক, সন্ত্রাস, মব মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহসভাপতি রফিকুল ইসলান খান, প্রচার সম্পাদক জেলা শাখার নাজিম আরাফাত, বেলকুচি উপজেলার আহ্বায়ক আলহাজ্ব আকবর আলী মোল্লা, এনায়েতপুরের সহসভাপতি ইসমাইল হোসেন সরকার, শহর কমিটির সেক্রেটারি সাইদুর রহমান, উল্লাপাড়া উপজেলার আহ্বায়ক আবুল কালাম আজাদ, এস এম আব্দুল্লাহ প্রমুখ।