ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

নারী পাচারকারী চক্রের তিন সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৪, ৬ ফেব্রুয়ারি ২০২০
নারী পাচারকারী চক্রের তিন সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর দারুস সালাম থেকে নারী পাচারকারী চক্রের ৩ হোতাকে আটক করেছে র‌্যাব। এ সময় ৬ নারী ভিকমিটকে উদ্ধার করা হয়। আটকরা হলো- মো.  হানিফ (৩২),  মো. মজিবুর রহমান (৪৫) ও মোছা. রাবেয়া (৩৩)। এ সময় চারটি মোবাইল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর-১ এর দারুস সালাম রোডের নম্বর-১০৬/১০৭ বাসার ১০ তলা বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় অভিযান চালিয়ে তাদের আটক ও উদ্ধার করা হয়।

র‍্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গরীব অসহায় বিভিন্ন বয়সের মেয়েদের সরলতার সুযোগ নিয়ে, উন্নত জীবন যাত্রা ও উচ্চ বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে সুযোগ বুঝে পাচার করতো এ চক্রটি।

তিনি বলেন, অভিযানে সংঘবদ্ধ নারী মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক ও ৬ জনকে উদ্ধার করা হয়।

ফারুকী আটক আসামিদের বরাত দিয়ে জানান, তারা দীর্ঘদিন ধরে এ পেশায় জড়িত। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে গরীব অসহায় বিভিন্ন বয়সের মেয়েদের সরলতার সুযোগ নিয়ে উন্নত জীবন যাত্রা ও উচ্চ বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে তাদেরকে ঢাকায় নিয়ে এসে অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরবর্তীতে তাদের সুবিধামতো সময়ে সীমান্তবর্তী সাতক্ষীরা জেলার বর্ডার হয়ে ভারতে পতিতাবৃত্তি ও অসামাজিক কাজের জন্য পাচার করে থাকে বলে জানায়।

তিনি আরো বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এ বিষয়ে দারুস সালাম থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!