ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ভুয়া কাজিসহ আটক ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ১২ ফেব্রুয়ারি ২০২০
নারায়ণগঞ্জে ভুয়া কাজিসহ আটক ৪
ফাইল ছবি

নারায়ণগঞ্জে ভুয়া কাজিসহ চারজনকে আটক করেছে র‍্যাব-১১। এ সময় জাল স্ট্যাম্প, দলিল ও কম্পিউটার উদ্ধার করা হয়। 

বুধবার দুপুরে জেলার আদালতপাড়ায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এরা হলেন- ইসলাইল হোসেন, সফিকুল ইসলাম, চঞ্চল ও ভুয়া কাজি কবির হোসেন।

অভিযানে নেতৃত্ব দেয়া র‍্যাব ১১-এর অতিরিক্ত এসপি জসিম উদ্দিন জানান, তারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে জাল দলিল, ভুয়া স্ট্যাম্প ও কাবিননামা তৈরি করত। অভিযানে এর সত্যতা পাওয়ায় তাদের আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!