ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে গোয়াল ঘরে আগুন, পুড়ল পাঁচ গরু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২, ১ এপ্রিল ২০২০
নান্দাইলে গোয়াল ঘরে আগুন, পুড়ল পাঁচ গরু
ছবি : ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে গোয়াল ঘরে আগুন লেগে পাঁচটি গরুর শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নান্দাইলের খারুয়া ইউপির হাটশিরা গ্রামের মতছরুপ আলীর ছেলে কলম উদ্দিনের গোয়াল ঘরে এ আগুন লাগে।

কলম উদ্দিন খারুয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার রিয়াজ উদ্দীনের ছোট ভাই। আগুন নেভাতে গিয়ে তিনি মারাত্মক আহত হয়েছেন। তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রিয়াজ উদ্দীন মেম্বার জানান, প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নান্দাইল পশু হাসপাতালে কোনে ডা. না থাকায় গরুগুলোর সুচিকিৎসার ব্যবস্থা হচ্ছে না। সুচিকিৎসার ব্যবস্থা না হলে গরুগুলোকে বাঁচানো যাবে না।

Advertisement

ইউএনও আব্দুর রহিম সুজন বলেন, আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!